অনুমতি চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুবারা বাস্টার্ড
হুবারা বাস্টার্ড

 নামের এক বিপন্ন প্রজাতির পাখি শিকারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেছেন পাকিস্তানের একজন পরিবেশবাদী | ইসলামাবাদ হাইকোর্টে বুধবার এই পাখি শিকারের অনুমোদনের আদেশ চ্যালেঞ্জ করেন ওয়াহেদ মেহমুদ খান। তিনি এ বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার আবেদন করেন। মধ্যপ্রাচ্যের রাজপরিবারের শীর্ষ ব্যক্তিদের এই পাখি শিকারের অনুমোদন দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবেশবাদীর আবেদনে বলা হয়, হুবারা বাস্টার্ড পাখিটি বিশ্বব্যাপী বিপদাপন্ন হিসেবে চিহ্নিত। এদের শিকারের অনুমতি দেওয়া বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক।
ডন