অপহৃত ছেলে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি সাজ্জাদ আলী শাহের অপহৃত ছেলেকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের টাংক জেলা থেকে অপহৃত আইনজীবী আওয়াইস আলী শাহকে উদ্ধার করা হয়। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আসিম বাজওয়া মঙ্গলবার এ উদ্ধারের ঘটনা জানান। তিনি বলেন, টাংক জেলায় জঙ্গিদের ডেরা থেকে আওয়াইস শাহকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় তিন জঙ্গি নিহত হয়। গত ২০ জুন আওয়াইস আলী শাহ করাচির অভিজাত ক্লিফটন এলাকা থেকে অপহৃত হন। ঘটনার পর বিচারপতি সাজ্জাদ আলী শাহ ছেলেসহ অল্প সময়ের জন্য গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ রাত তিনটায় ফোন করে আমাকে ছেলে উদ্ধারের বিষয়ে জানান। পুরো কৃতিত্বই সেনাবাহিনীর।’