অসাংবিধানিক পথে নেই পিটিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে সমর্থন করবে না বলে পাকিস্তান সুপ্রিম কোর্টকে জানিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের আইনজীবী ইউসুফ খোসা গতকাল সোমবার আদালতকে এ কথা জানান। খবর দ্য ডনের।
চলমান রাজনৈতিক সংকটে পাকিস্তানে অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে বলে সুপ্রিম কোর্টের কাছে জ্যেষ্ঠ আইনজীবী মিয়া রাজা রব্বানী আশঙ্কা ব্যক্ত করেছিলেন। তিনি তিনটি প্রশ্নও উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পিটিআই ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) কাছে উত্তর জানতে চান।