প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এই ঘোষণা দেয়। সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে ‘খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠা করেছে আইএস। তবে দেশে এই জঙ্গি সংগঠনের অস্তিত্বের কথা বরাবরই অস্বীকার করে আসছিল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে আইএস নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আইএসের কর্মকাণ্ড সমর্থন করে পাকিস্তানে বিভিন্ন সময় পোস্টার ও ব্যানার ছাপার ঘটনা ঘটেছে।
পিটিআই