আদালত অবমাননার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ইংরেজিতে ভাষণ দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। মিয়া জাহিদ গনি নামের এক ব্যক্তি দেশটির সুপ্রিম কোর্টে করা এক আবেদনে এই অভিযোগ তোলেন। আবেদনে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্র ও প্রাদেশিক সরকারকে দাপ্তরিক ও অন্য কাজে অনতিবিলম্বে উর্দু ভাষা ব্যবহার করার নির্দেশ দেন। জাতিসংঘে ইংরেজিতে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী আদালত অবমাননা করেছেন। আবেদনকারী বলেন, বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘে নিজ নিজ জাতীয় ভাষায় বক্তৃতা করেছেন।
ডন