আদালতকে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) সন্ত্রাসবিরোধী মামলার বিচারের জন্য গঠিত সামরিক আদালতের কার্যক্রমকে চ্যালেঞ্জ করেছে। গতকাল বুধবার সামরিক আদালতের কার্যক্রম চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। গত ডিসেম্বর মাসে পেশোয়ারের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলার পর এসব সামরিক আদালত গঠন করা হয়। সামরিক আদালত ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়ার দুই সপ্তাহ পর এসসিবিএ এই আবেদন করল। এতে বলা হয়, ওই সব অভিযুক্ত ব্যক্তির অধিকার রক্ষিত হয়নি। এ আদালতের বিচার স্বচ্ছ নয়। ডন