আন্দোলনে সমর্থন দিচ্ছে না সেনা: আইএসপিআর
পাকিস্তানের চলমান সংকটের পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে—এমন ধারণাকে জোরালোভাবে নাকচ করেছে পাকিস্তান সেনাবাহিনীর শাখা দ্য ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
জিও টিভিতে প্রকাশিত খবরে জানানো হয়, গতকাল সোমবার আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কিংবা তাহির উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) কাউকেই কোনো ধরনের সমর্থন দিচ্ছে না সেনাবাহিনী।
বিবৃতিতে আরও জানানো হয়, সেনাবাহিনী অরাজনৈতিক প্রতিষ্ঠান। সেনাবাহিনী গণতন্ত্রকেই নিরঙ্কুশ সমর্থন দেয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সেনাবাহিনীকে এ ধরনের বিতর্কে জড়ানো হচ্ছে।
পিটিআইয়ের সভাপতি জাভেদ হাশমি গতকাল সোমবার পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের বলেন, ইমরান খান তাঁকে বলেছিলেন যে সেনাবাহিনীর সহায়তা ছাড়া তাঁরা এগোতে পারবেন না। ইমরান তাঁকে আরও বলেছিলেন, সবকিছু ঠিক হয়ে গেছে। সেপ্টেম্বরেই নির্বাচন হবে।
পাকিস্তান সংকটের ময়নাতদন্ত