আপিল শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবির আপিল শুনতে সম্মত হয়েছেন। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে ২০১০ সালে আসিয়া বিবির মৃত্যুদণ্ড হয়। মুসলিম নারীদের সঙ্গে খেতে কাজ করার সময় পানি পান করা নিয়ে ওই ঘটনার সূত্রপাত। গতকাল বুধবার লাহোরে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আসিয়ার আপিল বিশদভাবে শুনে বিবেচনা করতে সম্মত হন। ধর্ম অবমাননা পাকিস্তানে খুবই স্পর্শকাতর একটি বিষয়। সেখানে অপরাধ প্রমাণিত না হলেও অনেক সময় অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে। আসিয়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন। দেশ-বিদেশের মানবাধিকারকর্মীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এ মামলা। গার্ডিয়ান