প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের নেতাদের জন্য আম উপহার পাঠিয়েছেন। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর জন্য আম পাঠান নওয়াজ শরিফ। কূটনীতির অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীরা বেশ কিছুদিন ধরেই প্রতিবছর ভারতের নেতাদের জন্য আম পাঠাচ্ছেন। তবে এবার এমন একসময় সুস্বাদু ফলটি পাঠানো হলো, যখন সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী ও সেনারা মুখোমুখি অবস্থানে। ড্রোন ভূপাতিত করা নিয়েও চলছে পাল্টাপাল্টি দোষারোপ।
ডন