আবার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মৃত্যুদণ্ড পাওয়া খুনি শাফকাত হোসেনের দণ্ড কার্যকর করা আবারও স্থগিত করা হয়েছে। মানবাধিকারকর্মীদের জোর তৎপরতার প্রেক্ষাপটে গত সোমবার ফাঁসিতে ঝোলানোর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের আদেশ দেন সুপ্রিম কোর্ট।এই নিয়ে শাফকাতের মৃত্যুদণ্ড কার্যকর চতুর্থবারের মতো স্থগিত করা হলো। ২০০৪ সালে একটি শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করেন আদালত। পরে তাঁর মৃত্যুদণ্ড হয়। শাফকাতের আইনজীবীরা বলেছেন, দোষী সাব্যস্ত করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর।
বিবিসি