আলতাফের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) বিতর্কিত নেতা আলতাফ হোসেনের বিরুদ্ধে সর্বসম্মত এক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাদেশিক পরিষদের প্রস্তাবে গত ২২ আগস্ট আলতাফ হোসেনের দেওয়া ‘পাকিস্তানবিরোধী’ বক্তব্যের নিন্দা জানানো হয়। গত মাসে সন্ত্রাসবাদ প্রসঙ্গে আলতাফ বলেছিলেন, পাকিস্তান একটি ক্যানসারের মতো। সারা বিশ্ব তার নিন্দায় মুখর। এ কথায় সমালোচনার ঝড় উঠলে পরে তিনি ক্ষমা চান। এদিকে এমকিউএমের পাকিস্তান শাখা গত মঙ্গলবার লন্ডনে স্বেচ্ছানির্বাসনে বসবাসরত দলটির প্রধান আলতাফ হোসেনের নেতৃত্বাধীন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ বাতিল করে। ডন