আলোচনায় কাশ্মীর না থাকলে কোনো লাভ নেই: নওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে যে আলোচনায় কাশ্মীরের বিষয়টি থাকবে না, সেই আলোচনা হবে অন্তঃসারশূন্য। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একটি বৈঠক বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নওয়াজ শরিফ গত সোমবার রাজধানী ইসলামাবাদে মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর প্রশ্নে আলোচনায় কাশ্মীরি নেতারা ‘তৃতীয় পক্ষ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পক্ষ’।