আহমদিয়াদের পক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পুলিশ গতকাল সোমবার এক দোকানমালিকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে। পাঞ্জাব প্রদেশের লাহোরের কম্পিউটার ব্যবসায়ী আবিদ হাশমি তাঁর প্রতিষ্ঠানে আহমদিয়া মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি টানিয়েছিলেন। পাকিস্তানে সাধারণত রাষ্ট্র কর্তৃক হয়রানি-নির্যাতনের শিকার হওয়া সম্প্রদায়টিকে রক্ষায় একে একটি বিরল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উগ্রবাদ মোকাবিলায় গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এএফপি