ইইউর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাকিস্তানে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত লর্স-গুনার্স উইগমার্ক গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা মনে করি, সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে মৃত্যুদণ্ড কোনো কার্যকর ব্যবস্থা নয়।’ তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আবার মৃত্যুদণ্ডের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করবে। গত সপ্তাহে পেশোয়ারে জঙ্গি হামলায় ১৪৮ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডন