ইমরান আবার দলীয় প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন ইমরান খান। দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী গতকাল মঙ্গলবার দুই দিন ধরে চলা অভ্যন্তরীণ নির্বাচনের এ ফল জানান। দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ মাহমুদ কোরেশি ও মহাসচিব হয়েছেন জাহাঙ্গীর তারিন। ‘ইনসাফ’ প্যানেলের প্রধান ইমরান খান ১ লাখ ৮৯ হাজার ৫৫ এবং তাঁর প্রতিপক্ষ এহতেশাব প্যানেলের প্রার্থী পেয়েছেন ৪১ হাজার ৬৪৭ ভোট। ২০১৮ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) কাছ থেকে দলীয় ‘ব্যাট’ প্রতীক ফিরে পেতে এই নির্বাচন জরুরি হয়ে পড়েছিল।