ইমরান খানের নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মানবাধিকার কমিশনের নিন্দা জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। গত বুধবার এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন, কমিশন জনগণের মনোযোগ দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি থেকে অন্যদিকে সরিয়ে নিয়েছে। পিটিআইএর এক অবস্থান ধর্মঘট কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় ইমরান খান কমিশনের দক্ষতা ও অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনটি ঠিক বা কোনটি ভুল তা মানবাধিকার কমিশনের বলার প্রয়োজন নেই।