ইমরান খানের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সরকারের চোখ ফাঁকি দিয়ে কর এড়ানোর কথা স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে পাকিস্তানের বিরোধী দল পিটিআই নেতা ইমরান খান। তাও আবার একটি অফশোর কোম্পানির মাধ্যমেই তিনি এ কাণ্ড করেছেন। গত শুক্রবার লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা স্বীকার করেন তিনি। পানামার আইন সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার প্রথম কিস্তির নথি ফাঁস হওয়ার পর থেকেই চাপের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবার। ওই নথিতে জানা গেছে, দেশের বাইরে সম্পদ লুকাতে নওয়াজ ও তার সন্তানেরা অফশোর কোম্পানির সহায়তা নিয়েছেন। এরপর থেকেই রাজনৈতিক চাপে পড়েন পাকিস্তান প্রধানমন্ত্রী। এই চাপ সৃষ্টিকারীদের তালিকায় সবার ওপরের নামটি ইমরান খানের। কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, ১৯৮৩ সালে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন ইমরান খান। তবে তাঁর দল পিটিআই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল। অবশেষে হিথ্রো এয়ারপোর্টে নিজেই স্বীকার করলেন অভিযোগটি। ইমরানের মতে, তিনি অন্যায় কিছু করেননি। তিনি বলেন, ‘আমি ব্রিটিশ নাগরিক ছিলাম না সে সময়। তাই ফ্ল্যাটটি কিনতে অফশোর কোম্পানির সহায়তা নিতে হয়।’