ইমরান-সমর্থক টিভি চ্যানেল সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজনীতিবিদ ইমরান খানের সমর্থক একটি টিভি চ্যানেল ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আদালত ও বিচার বিভাগের মর্যাদাহানির অভিযোগে এআরওয়াই নিউজের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা।
১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি টিভি চ্যানেলটিকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে।
এর আগে গত জুন মাসে দেশটির সংবাদভিত্তিক জনপ্রিয় জিয়ো টিভি ১৫ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয় দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। টিভি চ্যানেলটির বিরুদ্ধে দেশটির প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মর্যাদাহানির অভিযোগ আনা হয়।