ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ দলের নেতা–কর্মীদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষ হয়েছে। দলটির নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানের আহ্বানে পেশোয়ার থেকে কয়েক হাজার বিক্ষোভকারী ইসলামাবাদে আসার সময় ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে এই সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির সূত্র ধরে ইমরান খান সম্প্রতি ঘোষণা দেন সরকারবিরোধীরা ২ নভেম্বর (বুধবার) রাজধানী ইসলামাবাদ অচল করে দেবেন। এর পরই সরকার ইসলামাবাদে ইমরানের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গতকাল উচ্চ আদালত বলেছেন, ইমরানের সমাবেশ করতে কোনো বাধা নেই।