প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সৈয়দ খুরশিদ শাহ বলেছেন, ইমরান খান সারা দেশ অচল করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, তাতে কাজ হবে না। তাঁর ডাকে দেশ অচল হবে না। গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তবে ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে আলোচনায় বসবে না সরকার—তথ্যমন্ত্রী পারভেজ রশিদের এই বিবৃতি হতাশাজনক বলে উল্লেখ করেন খুরশিদ শাহ। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেতা আরও বলেন, সরকার নিজের অবস্থান দুর্বল করছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর সরকার ও ইমরান দেশকে অস্থিতিশীল করে তুলছে।
সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেশের বড় বড় শহর অচল করে দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন ইমরান।