ইমরানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তাঁর দলের ভিন্নমতাবলম্বী তিন আইনপ্রণেতার (এমএনএ) আসন শূন্য ঘোষণা করতে জাতীয় পরিষদের স্পিকার বরাবর গত শুক্রবার আবেদন করেছেন। সরকারবিরোধী আন্দোলনের একপর্যায়ে পিটিআইয়ের আইনপ্রণেতারা ইমরানের আহ্বানে পদত্যাগ করলেও নাসির খাটাক, গুলজার খান ও মুসারাত জেব নামের ওই তিনজন পদত্যাগপত্র জমা দেননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের আসনগুলো শূন্য ঘোষণা করার জন্য স্পিকার বরাবর আবেদন করেছেন ইমরান। এ ছাড়া তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনটি পৃথক চিঠিও দিয়েছেন।
ডন