ইমরানের বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক লাখ রুপি বিল বকেয়া পড়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খানের বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, বকেয়া বিল চেয়ে এবং বিল না দিলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে নোটিশ পাঠানো হয়েছিল। গত আগস্টে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইমরান ঘোষণা করেছিলেন, তিনি কোনো সেবা বিল ও কর দেবেন না। এনডিটিভি