ইমরানের বিরুদ্ধে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কমিশন নিয়ে ‘বাজে’ মন্তব্যের জেরে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা এই নেতাকে নোটিশটি দেওয়া হয়েছে। সম্প্রতি ইমরান খান মন্তব্য করেছিলেন, বিদেশি অনুদান গ্রহণ-সংক্রান্ত একটি মামলায় কমিশন তাঁর দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। ইমরানের এই মন্তব্য কমিশনের জন্য অবমাননাকর—এই মর্মে নোটিশ দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে হাজির হয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। পিটিআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা  আকবর এস বাবর ২০১৪ সালে এক মামলায় অভিযোগ করেন, দলটি বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে গুরুতর অনিয়ম করছে।