ইসলামাবাদে তিন শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অভিযান চালিয়ে তিন শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার ইসলামাবাদের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ছয়টি দল এই অভিযানে অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এ ধরনের অভিযান আরও কিছু দিন ধরে চলবে বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
গত মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবানের হামলায় ১৩২ জন স্কুলশিশুসহ ১৪১ জন নিহত হয়। এ ঘটনার পর দেশটিতে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তান সরকার।