ইসলামাবাদে স্কুলের চেয়ে মাদ্রাসার সংখ্যা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত চার বছরে একটিও নতুন স্কুল করতে পারেনি সরকার। তবে বেড়েছে মাদ্রাসার সংখ্যা, যার অধিকাংশই অনিবন্ধিত। এর ফলে সংখ্যার দিক থেকে স্কুলকে ছাড়িয়ে গেছে মাদ্রাসা। সাম্প্রতিক এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নাসির আলী খানের নির্দেশে জরিপটি চালানো হয়। সন্ত্রাসকবলিত দেশটিতে জঙ্গিবাদী ধ্যানধারণার বিস্তারের জন্য অনেকে একশ্রেণির মাদ্রাসাকে দায়ী করে থাকেন।
জরিপের তথ্য অনুযায়ী, ইসলামাবাদে এখন স্কুলের সংখ্যা ৩৪৮টি। আর মাদ্রাসা ৩৭৪টি। স্কুলগুলোর মধ্যে ১৯১টি প্রাথমিক ও ৬০টি মাধ্যমিক। এ শহরে ৪৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ও রয়েছে, তবে সেগুলো সাধারণত কলেজের অংশ বলে বিবেচিত হওয়ায় জরিপে স্কুলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে, রাজধানী শহরটির ৩৭৪টি মাদ্রাসার মধ্যে ২০৫টিই অনিবন্ধিত।