ইসলামাবাদের কর্মসূচি থেকে ফিরতে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে এক মাস ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইমরান খান ও তাহির-উল কাদরির সমর্থকেরা। আশু সাফল্যের সম্ভাবনা না দেখে অনেকেই হতোদ্যম ও ক্লান্ত। তবে বাড়ি ফিরতে চাইলেও আয়োজকেরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করছেন কেউ কেউ। খবর রয়টার্সের।
আরশাদ শাহ নামে কাদরির এক সমর্থক অভিযোগ করেন, তিনি বাড়ি ফিরতে চান। কিন্তু আয়োজকেরা তাঁর জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছেন। নেতারা কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত পরিচয়পত্র ফেরত দেওয়া হবে না বলে তাঁকে জানিয়ে দিয়েছেন।