ইসলামি জোট বাহিনীর প্রধান রাহিল শরিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ মোকাবিলায় গঠিত ৩৯ জাতির ইসলামি সামরিক জোট বাহিনীর প্রধান হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) রাহিল শরিফকে নিয়োগ দেওয়া হয়েছে।
পাকিস্তানের জিও টিভির এক টকশোতে গত শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ বলেন, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী সামরিক জোট বাহিনী গঠনের বিষয়ে কয়েক দিন আগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাহিল শরিফের নিয়োগের সিদ্ধান্ত রিয়াদ নাকি ইসলামাবাদ নিয়েছে, এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আসিফ বলেন, পাকিস্তান সরকারের মত নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের পদে কাউকে মনোনীত করার জন্য সরকার ও সেনা সদর দপ্তর—উভয় কর্তৃপক্ষের অনুমোদন লাগে।