প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকে দিচ্ছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন সে দেশের এক আইনজীবী। রাওয়ালপিন্ডি পুলিশের কাছে করা ব্যতিক্রমধর্মী ওই এক পৃষ্ঠার অভিযোগে বলা হয়, নওয়াজ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। অভিযোগকারী আইনজীবী ইশতিয়াক আহমেদ মির্জা নিজেকে আই অ্যাম পাকিস্তান নামে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বলে দাবি করেছেন। অভিযোগে ইশতিয়াক বলেন, তিনি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ক্লিপে একজন লোকের বক্তৃতা দেওয়ার দৃশ্য দেখেন। দেখা যায়, লোকটি স্বয়ং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। পুলিশ অভিযোগটিকে এফআইআর হিসেবে না নিয়ে ডায়েরিতে নথিবদ্ধ করেছে যাকে স্থানীয় পুলিশের ভাষায় বলা হয় ‘রোজনামচা’।