এইডস রোগী ৯৯৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশে চলতি বছর ৯৯৪ জন এইডস রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়টি শিশু ও ৮৩ জন নারী। সিন্ধু এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির (এসএসিপি) প্রকল্প কর্মকর্তা সিকান্দার আলী শাহ গত বৃহস্পতিবার এই তথ্য জানান। সিকান্দার শাহ বলেন, ‘এইডস আক্রান্তের এই সংখ্যা খুবই উদ্বেগজনক। তবে এর মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ও শনাক্ত করার দক্ষতার বিষয়টিও ফুটে উঠেছে।’ কর্মকর্তারা জানান, চলতি বছর এইডসে ২৯ জনের মৃত্যু হয়েছে। ২০০৩ সাল থেকে এইডসে মৃতের সংখ্যা ২৬৫।
ডন