প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে গতকাল মঙ্গলবার একই দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গত বছরের ডিসেম্বরে সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার পর এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গত ডিসেম্বরে পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত বিদ্যালয়ে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ জন ছাত্রছাত্রী নিহত হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এর পর থেকে প্রায় ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের বেশির ভাগই জঙ্গি। তবে গত সপ্তাহে স্থগিতাদেশ প্রত্যাহারের আওতা বাড়িয়ে জঙ্গি ছাড়াও অন্য অপরাধীদের মৃত্যুদণ্ডও কার্যকর শুরু হয়।
রয়টার্স