প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পুলিশ গতকাল শনিবার দাবি করেছে, দেশটির নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টা করা ১০ জনের মধ্যে আটজন এখনো কারাগারেই আছে। আরও কিছু অভিযোগ থাকায় তাদেরকে বন্দী রাখা হয়েছে। আদালত এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা গত মাসে জানান, গোপন বিচারে সন্ত্রাসবিরোধী আদালত ওই ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে গত শুক্রবার নাটকীয়ভাবে পুলিশসহ সরকারি কর্মকর্তারা স্বীকার করেন, প্রকৃতপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মাত্র দুজন যাবজ্জীবন সাজা ভোগ করছে। প্রত্যন্ত সোয়াত অঞ্চলের বাসিন্দা মালালাকে ২০১২ সালের অক্টোবর মাসে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে গুরুতর আহত করেছিল তালেবান সদস্যরা।
এএফপি