প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কাছ থেকে অর্থ ও প্রশিক্ষণ নেওয়ার খবর নাকচ করে দিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। এ-সংক্রান্ত বিবিসির প্রতিবেদনটিকে ‘গণমাধ্যমের বিচার’ আখ্যা দিয়েছেন দলটির প্রধান আলতাফ হোসেন। বিবিসির সাম্প্রতিক ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারত সরকারের কাছ থেকে অর্থ ও জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে এমকিউএম। দলটির কর্মকর্তারাই নাকি যুক্তরাজ্যের এক তদন্ত কর্তৃপক্ষের কাছে এ কথা স্বীকার করেন। ২০১০ সালে এমকিউএমের এক জ্যেষ্ঠ নেতা লন্ডনে খুন হওয়ার পর শুরু হয় ওই তদন্ত।
ডন