এরদোয়ানের ভাষণ বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টের যৌথ অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাষণ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার চেয়ারম্যান ইমরান খানের ইসলামাবাদের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ‘দলের নেতৃত্ব’ এ সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর পিটিআইর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশী বলেন, ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত যৌথ অধিবেশনে তাঁদের দল অংশ নেবে না। আগামী সপ্তাহে দুই দিনের সরকারি সফরে পাকিস্তান যাওয়ার কথা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। পাকিস্তানের আইনপ্রণেতাদের উদ্দেশে তুর্কি প্রধানমন্ত্রীর ভাষণের জন্য দেশটির সরকার বৃহস্পতিবার পার্লামেন্টের ওই বিশেষ যৌথ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
ডন