এরদোয়ানের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেতুল্লাহ টেটর অর্গানাইজেশন’ (ফেটো) পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের সফররত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এরদোয়ানবিরোধী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সংগঠনকে তুরস্ক সরকার ফেটো হিসেবে আখ্যায়িত করে থাকে। তুরস্কের প্রেসিডেন্ট ইসলামাবাদে আরও বলেন, ফেটোর বিরুদ্ধে ‘বিশ্বে যাদের সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে, সেসব বন্ধু ও রাষ্ট্রকে আমরা সতর্ক করছি।’ উল্লেখ্য, তুরস্কের কয়েক মাস আগের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর এরদোয়ান সরকার গুলেনকে ওই ‘অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী’ হিসেবে দায়ী করে।