ওয়াগাহ হামলার 'হোতা' নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে ওয়াগাহ বোমা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী তেহরিক-ই তালেবানের (টিটিপির) এক নেতা দুই সঙ্গীসহ নিহত হয়েছেন। লাহোরের বার্কি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দেশটির আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার একটি সূত্র এ খবর জানিয়েছে। খবর ডনের।
আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তারা জানান, টিটিপি নেতা রুহুল্লাহ ইলিয়াস আসাদুল্লাহ বার্কি রোডের একটি বাড়িতে আছেন—এ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা পাশের বাড়িতে পৌঁছালে আসাদুল্লাহ ও তাঁর সঙ্গীরা তাদের ওপর গুলি চালান।