কট্টরপন্থীরা জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিন মাহমুদ
সাবিন মাহমুদ

পাকিস্তানি মানবাধিকারকর্মী সাবিন মাহমুদ হত্যাকাণ্ডে ধর্মীয় কট্টরপন্থীরা জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, করাচিতে ভালোবাসা দিবস (ভ্যালেনটাইনস ডে) উদ্যাপনের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবিন। এর পর থেকে অজ্ঞাত স্থান থেকে তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। সাবিনের সহকর্মীদের সঙ্গে কথা বলে পুলিশের তদন্ত কর্মকর্তারা এ তথ্য পেয়েছেন। গত ২৪ এপ্রিল নিজের করাচির কার্যালয় থেকে বাসায় ফেরার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে সাবিন নিহত হন।
ডন