করাচিতে অধিকারকর্মীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরে তালেবান ও কট্টর ইসলামপন্থী বিরোধী শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মী খুররাম জাকিকে (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার গভীর রাতে একটি ক্যাফেতে নাশতা করার সময় তাঁকে গুলি করা হয়।
খুররাম জাকির লাশ নিয়ে গতকাল রোববার তাঁর সহযোদ্ধারা সিন্ধুর মুখ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে যান এবং বিক্ষোভ করেন। পাকিস্তানের তালেবানের হাকিমুল্লাহ গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।
‘লেট আস বিল্ড পাকিস্তান’ শিরোনামের একটি ওয়েবসাইট চালাতেন খুররাম জাকি। এ ছাড়া ফেসবুকেও তুমুল সক্রিয় ছিলেন তিনি। তিনি মূলত শিয়া অধিকারের পক্ষে এবং তালেবানসহ কট্টর সুন্নিপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করতেন।