কানদিলের খুনি ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যার শিকার পাকিস্তানের আলোচিত মডেল ও ‘ফেসবুক তারকা’ কানদিল বালুচের ভাই গতকাল রোববার বোনকে খুন করার কথা স্বীকার করেছেন। কানদিল শুক্রবার পাঞ্জাবের মুলতানে খুন হওয়ার পরে শনিবার রাতে তাঁর ভাই মুহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। অনলাইনে ‘আপত্তিকর’ ভিডিও, ছবি ও বক্তব্য পোস্ট করায় বোনের ওপর ক্ষুব্ধ ছিলেন ওয়াসিম। মুলতানের পুলিশপ্রধান আজহার ইকরাম বলেন, ওয়াসিম তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশকে তিনি বলেছেন, সাম্প্রতিক ‘আপত্তিকর’ ভিডিওগুলোর কারণে পরিবারের সম্মান রক্ষায় তিনি বোনকে খুন করেন।
রয়টার্স