কামার জাভেদের ফেসবুক-টুইটারে অ্যাকাউন্ট নেই
পাকিস্তানের সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুক, টুইটারসহ যেকোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে যে অ্যাকাউন্ট দেখা যায়, সব ভুয়া। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক আসিম বাজওয়া আজ রোববার এক টুইট বার্তায় এ কথা জানান।
গতকাল রোববার এই টুইট বার্তায় আসিম বাজওয়া বলেন, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো উপস্থিতি নেই।’
আইএসপিআরের পরিচালক বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ আজ সোমবার অবসরে যাবেন। কাল মঙ্গলবার দেশটির সেনা সদর দপ্তরে এক অনুষ্ঠানে রাহিল শরিফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন নতুন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।
নতুন সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি বা সিজেসিএসসির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন জুবায়ের হায়াত। তিনিও কাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন।
কামার জাভেদ ও জুবায়ের হায়াত দুজনই লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। নতুন পদের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা জেনারেল পদে পদোন্নতি পাবেন।
আরও পড়ুন: