কাশ্মীরে জাতিসংঘের দলকে স্বাগত জানাবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর নিয়ে জাতিসংঘের তথ্যসন্ধানী দলকে স্বাগত জানাবে বলে জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা এ দল পাঠানোর প্রস্তাব দিয়ে বলেছে, তারা ভারত ও পাকিস্তান উভয়ের নিয়ন্ত্রিত কাশ্মীরের গোলযোগপূর্ণ পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে চায়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা জাতিসংঘের ওই দলকে স্বাগত জানাবেন। তিনি বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদেশি পর্যটক এবং কূটনীতিকেরা অবাধে যাতায়াত করতে পারেন।  ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু পাকিস্তান কখনো জাতিসংঘের কর্মকর্তাদের ‘আজাদ জম্মু ও কাশ্মীরে’ প্রবেশে বাধা দেয়নি।

ভারতশাসিত কাশ্মীরে একটি তথ্যসন্ধানী দল পাঠাতে পাকিস্তান গত ১৫ জুলাই জাতিসংঘকে অনুরোধ করে।