কায়ানির 'সম্পৃক্ততা' তদন্তের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি আলোচিত এক ভূমি কেলেঙ্কারিতে জড়িত কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক এক সেনা কর্মকর্তা। প্রতিরক্ষা গৃহায়ণ কর্তৃপক্ষের (ডিএইচএ) সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত লে. কর্নেল তারিক কামাল গত সোমবার দুর্নীতিবিরোধী ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) কাছে কায়ানির বিষয়ে তদন্ত করার আবেদন করেন। কামাল তাঁর আবেদনে বলেন, ডিএইচএ ভ্যালি আবাসন প্রকল্পের চুক্তিতে অনিয়ম বা আত্মসাতের সঙ্গে কি কায়ানি জড়িত ছিলেন নাকি ‘বাহরিয়া টাউন’ কর্তৃপক্ষকে সুবিধা দিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা তাঁর নাম ব্যবহার করেছেন কি না, তা তদন্ত করে দেখা হোক। ২০১০ সালের ডিসেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হন কায়ানি। আর ২০০৮ সালে ডিএইচএ ভ্যালি প্রকল্পের বিষয়ে চুক্তিবদ্ধ হয় ‘বাহরিয়া টাউন’ ও ডিএইচএ। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া ডিএইচএর প্রায় ৩ হাজার ৭৫০ একর জমি বাহরিয়া টাউনকে দেওয়া হয়। ডন