প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল করে সীমান্ত পার হওয়া এক ভারতীয় কিশোরীকে হস্তান্তর করল পাকিস্তান। গত সোমবার কাশ্মীর সীমান্তের ছাকতি-উরি ক্রসিং পয়েন্টে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত ২৬ ডিসেম্বর নাসরিন বিবি নামের ১২ বছর বয়সী ওই বালিকা ভুলে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানি কাশ্মীরে প্রবেশ করে। পাকিস্তানের সেনারা দেখতে পেয়ে তাকে হেফাজতে নেয়। হস্তান্তরের সময় নাসরিন পাকিস্তানের মানুষ এবং কর্মকর্তাদের আচরণের প্রশংসা করে বলে, ‘তাঁরা সবাই ভালো। আমাকে তাঁদের মেয়ের মতোই যত্ন করেছে। এমনকি আমাকে নতুন জামাও দিয়েছে।’
ডন