কূটনীতিককে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনারকে গতকাল মঙ্গলবার তলব করেছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত ৮ আগস্ট গুলিতে আহত এক গ্রামবাসী নারী (২৮) গতকাল মারা যাওয়ার পর ওই কূটনীতিককে তলব করা হয়। ওই নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতেই ভারতীয় কূটনীতিককে তলব করা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়।
এএফপি