কোয়েটায় বোমা বিস্ফোরণে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কোয়েটায় একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে বোমা বিস্ফোরণে শিশুসহ প্রায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি। বিস্ফোরণের সময় বাসটির ভেতরে প্রায় ৪০ জন যাত্রী ছিল। খবর ডনের।

নিহতদের মধ্যে দুজন শিশু আছে বলে উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন। কোয়েটার বেসামরিক হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

নিরাপত্তাকর্মীরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন।

বেলুচিস্তানের প্রধানমন্ত্রী এ ঘটনাকে ‘বেলুচিস্তানের শান্তি নষ্টের ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন।