খুলেছে বাচা খান বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হামলার কারণে বন্ধ থাকা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার আবার খুলেছে। নিহত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি যেখানে অবস্থিত, সেই চারসাদা শহরে এ উপলক্ষে আয়োজন করা হয় শোক সমাবেশ ও শান্তি পদযাত্রা। এ ছাড়া হামলার কারণে চারসাদায় বন্ধ হয়ে পড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও গতকাল শুরু হয়। গত বুধবার বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্দেহভাজন চার তালেবান বন্দুকধারীর হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।

বিবিসি