প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের আইনপ্রণেতারা গণপদত্যাগ করেছেন। গতকাল বুধবার প্রাদেশিক ও জাতীয় আইন পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেছেন দলটির নেতারা। করাচিতে সন্ত্রাস দমন অভিযানের নামে সরকার এমকিউএমকে চাপে ফেলেছে—এ অভিযোগ করে এ সিদ্ধান্ত নেয় দলটি। এমকিউএমের নেতারা গতকাল ইসলামাবাদে জাতীয় পরিষদে বলেন, গত ছয় মাসে তাঁদের অসংখ্য কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকেই বিচারিক হেফাজতে নেওয়া হয়নি। এটি আইনের পরিপন্থী। করাচিতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আধা সামরিক বাহিনী-রেঞ্জারের জোর অভিযান চলছে। তারা এমকিউএম কার্যালয়েও তল্লাশি করে। ডন