গণশুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করাচিতে পারমাণবিক শক্তিকেন্দ্র নির্মাণের বিষয়ে যে অভিযোগ উঠেছে, তার জবাব দিতে গণশুনানি করতে যাচ্ছে পাকিস্তানের আণবিক শক্তি কমিশন (পিএইসি)পিএইসির চেয়ারম্যান আনসার পারভেজ গতকাল রোববার সাংবাদিকদের জানান, চলতি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে এই গণশুনানি করা হবে। আনসার পারভেজ বলেন, ওই পারমাণবিক প্রকল্প পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না। বাস্তবায়নের সময়সূচি এবং ব্যয়সহ প্রকল্পটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন প্রকল্পের মহাব্যবস্থাপক আজফার মিনহাজ। তিনি আরও বলেন, পরমাণু শক্তি সম্পর্কিত যেকোনো কিছুকেই মানুষ হুমকি মনে করে বলে এ প্রকল্পের বিষয়ে অন্যায্য আগ্রহ দেখানো হচ্ছে।
ডন