গুপ্তচরবৃত্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আটজন ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী কয়েক দিন ধরেই একে অন্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছে, সেখানকার ভারতীয় দূতাবাসের ছয়জন কর্মী নয়াদিল্লির গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করেন। আরও দুজন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) হয়ে কাজ করছিলেন। এর মধ্যে রাজেশ কুমার অগ্নিহোত্রী নামের একজনকে ইসলামাবাদে থাকা র-এর অফিসের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ভারতের বক্তব্য পাওয়া যায়নি।