গুপ্তচরবৃত্তির সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ভারতীয়র তিন বছরের কারাদণ্ড হয়েছে। গত রোববার পাকিস্তানের এক সামরিক আদালত এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ৩১ বছর বয়সী ব্যক্তির নাম হামিদ নেহাল আনসারি। তিনি আফগানিস্তান থেকে তিন বছর আগে পাকিস্তান যান। রায় ঘোষণার পর গতকাল মঙ্গলবার আনসারিকে পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সরকারি সূত্র জানায়, আনসারির সাতটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল। এ ছাড়া তাঁর ই-মেইল ঠিকানার সংখ্যা ৩০টি। তাঁকে কিছু গুরুত্বপূর্ণ নথিসহ গ্রেপ্তার করা হয়। গত মাসে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেশোয়ার হাইকোর্টকে জানায়, আনসারি তাদের হেফাজতে রয়েছেন।
ডন