গুড়িয়ে দেওয়া হলো এমকিউএমের ১০ কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) ১০টি কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে দলটির ১৯৬টি স্থানীয় পর্যায়ের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুদিনে এমকিউএমের ১০টি কার্যালয় গুঁড়িয়ে দেয়। এগুলো অবৈধ জমিতে নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এমকিউএমের লন্ডন কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন তিনজন ঘাতক গ্রেপ্তার এবং কর্মীদের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠার পর সরকার দলটির ওপর কঠোর এই পদক্ষেপ নেওয়া শুরু করে। দলটির নেতা লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা আলতাফ হোসেন পাকিস্তানের নিন্দা করে বক্তব্য দেওয়ায় চাপের মুখে আছেন।